বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা, ইউপি চেয়ারম্যানসহ ৪ জন নিহত

অনলাইন ডেস্ক / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা, ইউপি চেয়ারম্যানসহ চারজন নিহত হয়েছেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি।

সংঘর্ষে চারজনের মারা যাওয়ার বিষয়টি আজ বেলা সাড়ে তিনটার দিকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিমুল ইহসান তৌহিদ। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় আওয়ামী লীগের ১৫-২০ জন নেতা-কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন সরকারের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছেন। অন্য তিনজন হলেন উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরওয়ার, আলম ও প্রদীপ কুমার। সংঘর্ষে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এর আগে আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আন্দোলনবিরোধী মিছিল বের করা হয়। এর কিছুক্ষণ পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা মিছিল বের করেন। মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণ দেখা যায়। একপর্যায়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলায় টিকতে না পেরে বিভিন্ন দিকে চলে যান। এ সময় বিক্ষোভকারীরা কার্যালয়ে আগুন দেন। কার্যালয়ের সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর