শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে অবৈধ দোকানপাট উচ্ছেদ

ডেস্ক রিপোর্ট / ১৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাস্তার পাশে সরকারী খালরকম ভূমিতে স্থাপনকৃত অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালায় যৌথবাহিনী। বুধবার দুপুর থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, রাজস্ব মুন্সীখানা শাখা এবং টি সেল) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা এ অভিযানে নেতৃত্ব দেন।

কমলগঞ্জ সদর ইউনিয়নের তহশীলদার কমলেন্দু ভট্টাচার্য্য জানান, প্রায় দুই বছর ধরে একটি প্রভাবশালী মহল আলীনগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাস্তার পাশে সরকারী খালরকম ভূমিতে অবৈধভাবে ১টি পাকা ও ১টি টিনসেড ঘর নির্ম্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে।

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ভূমি অফিস থেকে সরেজমিন পরিদর্শন করে এর সত্যতা পাওয়া যায়। পরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে একাধিকবার নোটিশ করার পরও দোকান উচ্ছেদ করেনি। পরিশেষে বুধবার দুপুর থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, রাজস্ব মুন্সীখানা শাখা এবং টি সেল) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অবৈধভাবে স্থাপিত দোকানপাঠ উচ্ছেদ করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর সরকারি খাল রকম ভূমিতে স্থাপনকৃত অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর