শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

মৌলভীবাজারে শনিবার ১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ডেস্ক রিপোর্ট / ৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

লাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মৌলভীবাজার জেলা শহরে শনিবার (১৯ জুলাই) টানা ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে মৌলভীবাজার বিদ্যুৎ বিভাগের বিক্রয় ও বিতরণ শাখার নির্বাহী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ সাব্বির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শনিবার প্রকল্প কর্তৃক ৩৩ কেভি লাইনের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ জরুরি ভিত্তিতে করতে হচ্ছে। এতে শিডিউল মোতাবেক ১১ কেভি লাইনের সংশ্লিষ্ট এলাকা ভোর ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট ফিডারের নাম ১১ কেভি গীর্জাপাড়া ফিডার, ১১ কেভি সার্কেট হাউজ ফিডার, ১১ কেভি পশ্চিম বাজার ফিডার, ১১ কেভি শমসেনগর ফিডার ও ১১ কেভি চাঁদনীঘাট ফিডার।

এলাকাগুলো হচ্ছে- কোর্ট রোড, গীজাপাড়া, চৌমুহনা, সাবিয়া, গুজারাই, শান্তিবাগ, সেন্ট্রাল রোড, এম.সাইফুর রহমান রোড, পুরাতন হাসপাতাল রোড, পশ্চিমবাজার, মুসলিম কোয়ার্টার, বেরীরচর, দরগামহল্লা, শাহ-মোস্তফা রোড, বেরীর পাড়, সিলেট রোড, সৈয়ারপুর, সমশেরনগর রোড, কার্তিক চন্দ্র রোড, রিয়াছত উল্লা রোড, শ্যামলী রোড, মাতারকাপন, মাইজপাড়া, বর্ষিজোড়া, শিমুল তলা, মনুব্রিজ, ধনাশ্রী, হাসানপুর, চাঁদনীঘাট, ইসলামপুর, একাটুনা, কালারবাজার, উত্তরমুলাইম, নবীনগর, রায়পুর, বিরাইমাবাদ ও মল্লিকসরাই।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর