বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জে সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জে গর্ত করার সময় বের হল পুরনো গ্রেনেড

ডেস্ক রিপোর্ট / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির পাশে সবজি চাষাবাদের জন্য জমি খুঁড়তে গেলে একটি পুরনো গ্রেনেড পাওয়া যায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে এই এলাকা সংরক্ষণ করে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বিশেষ টিমকে আনা হচ্ছে।

সোমবার সকালে কমলগঞ্জ উপজেলার ২নং পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য নোয়াগাঁও গ্রামের ওমর মিয়ার বাড়ির পরিত্যক্ত জায়গায় সবজি চাষের জন্যে মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেডটি পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির।

স্থানীয়রা জানান, নোয়াগাঁও গ্রামের মাখতাবুর রহমানের জায়গায় পরিবারের এক নারী সদস্য সবজি বীজ রোপণ করার জন্য মাটিতে গর্ত খুঁড়েন। এসময় ছোট সাইজের গ্রেনেডটি বের হয়। পরে পাশে থাকা আবু বক্কর গ্রেনেডের ছবি তুলে সবাইকে জানান। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে জায়গাটি সংরক্ষণ করে রাখে। একই সাথে গ্রেনেডটি নিস্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

স্থানীয়রা ধারনা করছেন, গ্রেনডটি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় হয়তো এখানে পড়েছে। অনেক আগের এই গ্রেনেড। পাশেই রয়েছে শমশেরনগর বিমান বাহিনী ইউনিট। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা এটি ব্যবহার করে হামলা করেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। গ্রেনেডটি নিস্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। ডিসপোজাল টিম এসে উদ্ধারকৃত গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর