সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী কমলগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন- সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

জুলাই গণঅভূত্থানের বাংলাদেশে কোনো সম্প্রদায় কোনো গোষ্টীকে আলাদা রেখে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়–প্রীতম দাশ

ডেস্ক রিপোর্ট / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ কেন্দ্রীয় দুর্গা বাড়ি থেকে উল্টো রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ বলেছেন, আমাদের জুলাই গণঅভূত্থানের বাংলাদেশে কোনো সম্প্রদায় কোনো গোষ্টীকে আলাদা রেখে সেই স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমরা শহীদের আত্মত্যাগের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে সকল ধর্ম ও সকল বর্ণের মানুষ মিলে বসবাস করবো। আমাদের আগামী দিনের সকল অনুষ্ঠান উৎসবমূখর হয়ে উঠবে, আমরা এই বাংলাদেশ নিয়ে গর্ব করবো।

শনিবার বিকেলে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গা বাড়িতে উল্টো রথযাত্রা শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রীতম দাশ আরও বলেন, আমাদের হচ্ছে দেহ রথ, আমরা তার সারথী। তেমনি রাষ্ট্র হচ্ছে রথ, আর সরকার সেই রথ বহন করে। আমরা এমন এক দেশে বসবাস করি, যেখানে আমরা সকল ধর্ম সকল মতের মানুষ সকল সম্প্রদায় একসাথে মিলে মিশে বসবাস করে। আমরা এ দেশে আমাদের অধিকার সাম্য ও ন্যায় বিচারের মাধ্যমে দেশে বসবাস করতে চাই। আমরা বিগত দিনে এই রাষ্ট্র গঠন করতে পারি নাই। আমাদের মানুষে মানুষে বিভেদ ছিল, বিভাজন ছিল। সেই সকল বিভেদ সকল বিভাজন ভুলে আমরা ঐক্যের সুরে এই রাষ্ট্রকে ধরে রাখতে চাই।

আমি সরকারে প্রতি আহব্বান জানাবো, আমরা যেন আমাদের ধর্ম, সংস্কৃতি সহ মানবিক মূল্যবোধ দিয়ে আমাদের এই রাষ্ট্রকে গঠন করতে পারি। একটা উনক্লুসিভ রাষ্ট গঠন করতে পারি। সেই জন্য আমাদের হিন্দু, মুসলিমসহ সবাই আমরা এই বাংলাদেশের একই সুতায় হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবো।

উদ্ভোধনী অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন কমলগঞ্জ কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি প্রমেশ পাল, সাধারণ সম্পাদক ভুষন দেব প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে চড়িয়ে হাজারো ভক্তরা রথ টেনে নিয়ে যান। উল্টোরথ দুর্গা বাড়ি থেকে বের হয়ে শহর ঘুরে আবারো দুর্গাবাড়িতে এসে শেষ হয়। রথযাত্রা উদযাপন পরিষদেও আয়োজনে ৯দিন ব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শনিবার রাতে সমাপ্ত হয়।

এদিকে উল্টোরথ উপলক্ষো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) পৃথক আরেকটি রথ বের হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর