শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

বসতবাড়ি থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: / ৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামে একটি বসতবাড়ির রান্নাঘর থেকে বিরল প্রজাতির একটি প্রাণঘাতী বিষধর কোবরা (গোখরা) সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গলের জানাউড়া গ্রামের বাসিন্দা তারেক আহমেদের বাসায় এই ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তারেক আহমেদের বাসার মহিলারা রান্নাঘর পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ ইঁদুরের গর্ত থেকে একটি অস্বাভাবিক ফুসফুস শব্দ শুনতে পান তারা। গর্তের ভেতরে তাকালে একটি সাপকে ফণা তুলে বসে থাকতে দেখে তারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। ঘরের মালিক তারেক আহমেদ খবর পেয়ে সাপটিকে কুচা দিয়ে মারার চেষ্টা করেন, কিন্তু সাপটির হিংস্র আচরণ ও বারবার তেড়ে আসার ভঙ্গি দেখে ভয়ে কেউ আর কাছে যাওয়ার সাহস পাননি।

পরে ঘটনাটি স্থানীয় সংবাদকর্মী আল আমিন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা দীর্ঘ আধা ঘন্টার প্রচেষ্টায় সাপটিকে কোনো প্রকার আঘাত না করে অক্ষত অবস্থায় গর্ত থেকে বের করে আনেন।

Screenshot

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘উদ্ধারকৃত সাপটি অত্যন্ত বিষধর ও প্রাণঘাতী কোবরা। এই প্রজাতির সাপ সচরাচর লোকালয়ে দেখা যায় না। সাপটি বেশ হিংস্র প্রকৃতির ছিল, তবে সেটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত সাপটিকে পরবর্তীতে শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।’

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বলেন, উদ্ধার করা সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিকালে অবমুক্ত করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর