বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে বিদেশী মদসহ ১ মাদক ব্যবসায়ী আটক

সালাহউদ্দিন শুভ / ২০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটের সময় উপজেলার জেরিন চা বাগানের নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হলো, উপজেলার জেরিন চা বাগানের মৃত উমাশংকর কাহার এর ছেলে উত্তম কাহার (৩৮)

জানা যায়, শুক্রবার রাত পোনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান এর নেতৃত্বে ও ওসি (অপারেশন) তাপস চন্দ্র রায়, এসআই অলখ বিহারী গুন, এসআই সুজন কান্তি পাল, এএসআই হামিদ, এএসআই আরিফ, এএসআই জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ জেলার শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা বাগানের আসামীর বসতঘর থেকে ৯ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী উত্তম কাহার আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল সহকারী পুলিশ সুপার( সার্কেল) স্যারের নেতৃত্বে ও আমাদের থানা ফোর্সের সহযোগীতায় জেরিন চা বাগানের আসামীর বসতঘর থেকে ৯ বোতল বিদেশী মদ সহ তাকে আটক করা হয়।

আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান। এ মামলা দেখিয়ে থাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর