শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

সাংবাদিক‌ ওমর ফারুক নাঈমকে হুমকি, থানায় জিডি

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ৩০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

‘চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের টাকা ইউপি চেয়ারম্যানের পকেটে!’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে কালবেলার মৌলভীবাজার প্রতিনিধি ওমর ফারুক নাঈমকে মোবাইল ফোনে কল দিয়ে অসদাচারণ ও হুমকি প্রদান করা হয়েছে। এ ঘটনার তিনি মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়রি দায়ের করেছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে মৌলভীবাজার মডেল থানায় তিনি জিডি দায়ের করেন।

জিডি সূত্রে জানা যায়, গত ৯ জুলাই চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি তথ্য জানতে ৭নং চাঁদনীঘাট ইউপি বর্তমান চেয়ারম্যান আখতার উদ্দিনকে কল করে তথ্য নিয়ে দৈনিক কালবেলা পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করি। সংবাদ প্রকাশের পর চেয়ারম্যান আখতার উদ্দিন নাঈমের অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে নাঈমের নাম ও ব্যক্তিগত মোবাইল নাম্বার দিয়ে সংবাদ প্রকাশ নিয়ে একটি পোস্ট করেন। এরই ধারাবাহিকতায় সংবাদ প্রকাশের বিষয় নিয়ে গত ১০ জুলাই দুপুরে সাংবাদিক নাঈমের ব্যবহৃত মোবাইল নাম্বার 01706-624632 এ অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নাম্বার 01831-524641 ও 01620-772185 থেকে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও একা পাইলে দেখে নিবে বলিয়া হুমকি দেয়।

এ বিষয়ে দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈম বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের জন্য সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আমি নিউজটি করেছি। কিন্তু ওই ইউনিয়নের চেয়ারম্যান আমার অনুমতি ছাড়া আমার নাম ও মোবাইল নাম্বার তার ফেইসবুকে পোস্ট করেছেন। এটি একটি সাইবার অপরাধ। নিউজে উনার বক্তব্য আছে। চাইলে পত্রিকায় প্রতিবাদ দিতে পারতেন। কিন্তু আমার পেশাগত কাজে বাধা সৃষ্টি ও আমাকে লাঞ্চিত করার অধিকার তিনি রাখেন না। বর্তমানে অজ্ঞাতনাম ব্যক্তির হুমকির বিষয়ে আমি ও আমার পরিবার ক্ষতিসাধনের আশংকায় আছি।’

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, ‘বিষয়টি জানি। আমরা ব্যবস্থা নিচ্ছি। ওনি জিডি করেছেন এবং ওনার সাথে কথা হয়েছে। থানা এটা নিয়ে কাজ করছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর