শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালাহউদ্দিন শুভ / ৩০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ জুলাই, ২০২৪

মৌলভীবাজার শ্রীমঙ্গলস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এবং সুইচ কন্টাক্ট এর সহযোগীতায় স্মার্ট বাংলাদেশ, দক্ষ মানব সম্পদ উন্নয়ন ও কর্মক্ষেত্রে দুর্ঘটনা হ্রাসকল্প সহ সকলের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘নিরাপদ ও শোভন কর্মপরিবেশ, সমৃদ্ধির পথে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১০ জুলাই) সকাল ৯ টা থেকে দিনব্যাপী শ্রীমঙ্গলের গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এর পানশালা কনফারেন্স হলে এই কর্ম শালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এসময় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ও সভাপতিত্ব করেন- কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. মাহবুবুল হাসান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন ফিল্ড কর্পোরেট এ্যাফেয়ার্স, সুইচ কন্টাক্ট ও শেভরন বাংলাদেশ এর ব্যবস্থাপ মো. ইসমাইল হোসেন, আর এফ এল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর মহাব্যবস্থাপক লে. কর্নেল (অব) জালাল উদ্দিন, বাংলাদেশীয় চা সংসদ সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান জি এম শিবলী প্রমুখ।

কর্মশালায় অতিথিদের বক্তব্যের মধ্যে শ্রম খাতকে শ্রম নিরাপদ করার বিষয়টি উঠে আসে।

কর্মশালায় ম্যাটারনিটি বেনিফিট, পেশাগত স্বাস্থ্য, যৌন হয়রানিমুক্ত কর্মপরিবেশ ও টেকসই কর্ম নিশ্চিতে আইনের বিভিন্ন অধ্যায় ও তফসিল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে এমন ৫০টিরও বেশি কলকারখানা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. উর্মি বিনতে সালাম বলে, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম শ্রম নীতি ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ও কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেন। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান শর্ত স্মার্ট সিটিজেন।তিনি বলেন, শিল্প সেক্টরে নিয়োজিত শ্রমিকদের স্মার্ট করার মাধ্যমেই আমরা স্মার্ট বাংলাদেশে পদার্পন করবো।

কর্মশালা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর