বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন

রিপোটার : / ৩৪৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ জুলাই, ২০২৪

৭ম দিনেও কর্মবিরতি অব্যাহত রেখেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। তদারকি সংস্থা বিআরইবির অব্যবস্থাপনা, বৈষম্য, দুর্নীতির মাধ্যমে নিম্নমানের মালামাল ক্রয়পূর্বক ভঙ্গুর বিদ্যুৎ লাইন তৈরি করে গ্রাহক ভোগান্তিসহ নানা অভিযোগ তুলে এসব থেকে মুক্তি চান তারা।

রোববার (৭ জুলাই) সকাল থেকে শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ অফিসের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সবশেষ বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠক থেকেও প্রত্যাশিত সাড়া না পেয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন তরা। সংকট সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আন্দোলনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জোনাল অফিসের এজিএম(ওএন্ডএম) মেহেদী হাসান তালুকদার, কুলাউড়া সাব জোনাল অফিসের এজিএম(ওএন্ডএম) তারেক মাহমুদ, এজিএম(প্রশাসন) ক্লিনটন তালুকদার, লাইনম্যান গ্রেড ১ জনাম মহব্বত আলী, মিটার রিডার কাম মেসেঞ্জার, মোতাকাব্বির, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার আনিসুজ্জামান মাসুম, বিলিং সহকারী (কাজ নাই মজুরি নাই) শর্মিলা চৌধুরী, বিলিং সহকারী (কাজ নাই মজুরি নাই) এমি আক্তার প্রমুখ।

উল্লেখ্য, কর্মবিরতি চললেও জরুরি বিদ্যুৎ ও গ্রাহক সেবা চালু রেখেছে আন্দোলকারীরা


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর