বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে চা উৎপাদনে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ ও টি টেস্টিং সেমিনার

শ্রীমঙ্গল প্রতিনিধি / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ জুলাই, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিউটে গুনগতমান সম্পন্ন চা উৎপাদনে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ও দিনব্যাপী টি টেস্টিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুলাই) সকাল ১০ টার দিকে শ্রীমঙ্গলস্থ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে চা উৎপাদনে ৬দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ও দিনব্যাপী টি টেস্টিং সেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি।

চা গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম আল মামুনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ নুরুল্লাহ নূরী, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, জেমস ফিনলে চা কোম্পানির চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী।

উল্লেখ্য, টি টেস্টিং সেশনে দেশের প্রায় ৭০ টি চা-বাগান অংশগ্রহন করে এবং প্রশিক্ষণ কোর্সে ২৫ জনসহ সিনিয়র টি প্ল্যান্টার্স, চা-বাগানের জিএম, ডিজিএম, ব্যবস্থাপক, সহকারি ব্যবস্থাপক, চা-বিজ্ঞানী, চা বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ প্রায় ১৫০ জন অংশগ্রহন করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর