বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে বন্যার্তদের পাশে ‘এনটিভি’

নিজস্ব প্রতিবেদক : / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ জুলাই, ২০২৪

২২ বছরে পর্দাপণ দিনে মৌলভীবাজারে বন্যর্ত বানভাসি মানুষের পাশে রান্নাকরা খাবার নিয়ে এনটিভি পরিবার।

মৌলভীবাজারে দীর্ঘস্থায়ী বন্যার কারণে আজ বুধবার (৩ জুলাই) বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির জন্মদিনে কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র‍্যালী বাদ দিয়ে দুর্দশাগ্রস্ত বানভাসি মানুষের পাশে দাঁড়ায় এনটিভি পরিবার। বিগত ২১ বছর অনেক চড়াই উৎরাই পেরিয়ে অগণিত ঘটনা, দুর্ঘটনা সবকিছুই সামলে ২২ বছরে পর্দাপণ করেছে এনটিভি।

এই পথ চলার ২১ বছরে এনটিভি সবকিছুই তুলে ধরেছে নিরপেক্ষ ও সাহসের সাথে। শুধু সংবাদই নয়, দর্শকদের বিনোদনেও এনটিভি এক অনন্য নজির স্থাপন করেছে। ইতিমধ্যে জনপ্রিয় এনটিভি চ্যানেল দেশ-বিদেশে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও যে কোন দূর্যোগে এনটিভি মানুষের পাশে সবসময় থেকেছে ও থাকছে।

দর্শক জননন্দিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২১ পেরিয়ে ২২ বছরে পর্দাপণ দিনে আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার পৌঁছে দেয়। দুপুরে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কুশিয়ারা নদীর তীরবর্তী সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বানভাসি আশ্রয়গ্রহণকারী ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। পরে মনু প্রকল্পের বাঁধে অবস্থানকারী নারী ও শিশুদের মাঝে রান্না করা খাবার প্যাকেট বিতরন করা হয়।

দীর্ঘদিন থেকে আশ্রয় কেন্দ্রে অবস্থানকারিরা রান্নাকরা খাবার পেয়ে তাদের দু:খ দুর্দশার কথা উল্লেখ করে এনটিভি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন এনটিভি মৌলভীবাজারের স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, সাংবাদিক ইমাদ উদ দীন, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল ওয়াদুদ, সুহেল আহমদ ও স্থানীয় ইউপি সদস্যসহ অন্যন্যরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর