বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে বিষ পানে আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট / ৩৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ জুলাই, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে বিষ পানে হিমেল মিয়া (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (৩জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর এলাকার রামপাশা গ্রামে নিজ বসত ঘরে বিষ পান করে তিনি। মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত যুবক উপজেলার পৌর এলাকার রামপাশা গ্রামের খুদুর মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা, দীর্ঘদিন থেকে সে মানষিক রোগে ভুগছিল। পারিবারের সকলের অজান্তে অভিমান করে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। প্রথমে তাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতাল মৌলভীবাজার প্রেরণ করেন। সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শিউলি আক্তার শাপলা জানান, মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বিষ পানে নিহত হিমেল মিয়া দীর্ঘদিন থেকে মানষিক সমস্যায় ভুগছেন। কিছুদিন পূর্বে তার স্ত্রী চলে যায় বাপের বাড়ি। তারপর থেকে সমস্যা আরও বাড়তে থাকে। পরিবারের সকল সদস্যদের মারধর করা শুরু করে। তারা সবাই ভয়ে পাশ্ববর্তী ঘরে আশ্রয় নিত। সকালে সবার অগোচরে বিষ পানে করে। তিনি আরও বলেন, আমার কাছে ফোন আসে তিনি চিকিৎসারত অবস্থায় মৃত্য হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুর রাজ্জাক বলেন, বিষ পানে মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই। খুঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর