বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

বড়লেখায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

মৌলভীবাজারের বড়লেখায় মাদক মামলার সাজাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে। রোববার রাতে বড়লেখা থানার এসআই হাবিবুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বড়লেখা উপজেলার ইয়াকুবনগর এলাকা থেকে ৩ বছরের কারা সশ্রমদন্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি সাজু মিয়া (৩০) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত সাজু মিয়া ইয়াকুবনগর গ্রামের খলিল উদ্দিনের ছেলে।

বড়লেখা থানা সুত্রে জানা যায়, সাজু মিয়ার বিরুদ্ধে জিআর ১৭৩/২১ (বড়লেখা) মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (ক) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, গ্রেপ্তারকৃত আসামি সাজু মিয়াকে ২০২১ সালের ২১ অক্টোবর গাঁজাসহ বড়লেখা থানা পুলিশ আটক করেছিল। বিজ্ঞ আদালত তাকে সেই মামলায় কারাদন্ড প্রদান করেন। এই মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলায় গ্রেপ্তারী পরোয়ানা মূলতবি ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর