শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

নারায়ণগঞ্জে জঙ্গি সন্দেহে ঘিরে রাখা ভবনে অভিযান শুরু

অনলাইন ডেস্ক / ৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বাড়িতে অভিযান শুরু করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। আজ মঙ্গলবার দুপুর থেকে অভিযান শুরু করে এটিইউ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে, রূপগঞ্জের বরপা এলাকায় সকাল থেকে বাড়িটি ঘিরে রাখে এটিইউ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযান শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, সকাল থেকে জঙ্গি সন্দেহে বাড়িটি ঘিরে রেখেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। দুপুরে বাড়িটিতে অভিযান শুরু হয়েছে। এখনো কাউকে আটক করার তথ্য আমরা পাইনি। অভিযান শেষে বিস্তারিত করা সম্ভব হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে ঘিরে রাখা জঙ্গি সন্দেহে ঘিরে রাখা ওই বাড়িটি সৌদি আরব প্রবাসী জাকির মিয়ার।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে কক্সবাজার থেকে এক নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে এটিইউর একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা এই বাড়িটি ঘেরাও করে অভিযান পরিচালনা করছে। অভিযানের নেতৃত্বে রয়েছেন এটিইউর পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর