বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

নিরাপত্তা চেয়ে ব্যারিস্টার সুমনের জিডি

অনলাইন ডেস্ক / ১১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪

জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শনিবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় জিডি করেছেন তিনি।

শেরে বাংলানগর থানার ওসি আহাদ আলী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জিডিতে সুমন ২৭ জুন রাত ২টার দিকে চুনারুঘাট থানার ওসির কাছ থেকে হোয়াটসঅ্যাপে একটি কল পাওয়ার কথা জানান।

এমপি সুমন লিখেছেন, ওসি তাকে জানান, অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনের একটি শক্তিশালী দল তাকে হত্যার পরিকল্পনা করছে। সুমনকে রাতে বাইরে বের না হয়ে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

জিডিতে সুমন আরও উল্লেখ করেন, ওই গ্রুপের সদস্যদের পরিচয় জানতে চাইলে ওসি তাদের নাম প্রকাশ করেননি। এ কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর