শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

চা শ্রমিক ইউনিয়নের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

শ্রীমঙ্গল, মৌলভীবাজার / ৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬

বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় ‘লেবার হাউজে’ এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি পংকজ কন্দ।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘ ৭৮ বছর ধরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন দেশের চা শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি বৃদ্ধি, জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক দাবিদাওয়া আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটির নেতৃত্বে চা শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে নিজেদের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে অংশ নিতে পারছেন এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন দাবি তুলে ধরতে সক্ষম হচ্ছেন।

তারা আরও বলেন, চা শিল্পের উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করাও জরুরি। শ্রমিকদের আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ন্যায্য মজুরির বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সরকার ও মালিকপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে চা শ্রমিক ইউনিয়ন অতীতের মতো ভবিষ্যতেও শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে।
আলোচনা সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর