শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত

প্রতিনিধি, শ্রীমঙ্গল / ৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাক্টরের সংঘর্ষে এক চালক আহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যানের অনুপস্থিতির অভিযোগ উঠেছে। আহত আব্দুল কাইয়ুম টিটু (৩২) ইস্পাহানী জেরিন চা বাগানের ট্রাক্টরচালক বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে শ্রমিক পরিবহনের উদ্দেশ্যে ট্রাক্টর নিয়ে ভাড়াউড়া চা বাগানের দিকে যাচ্ছিলেন টিটু। এ সময় রেলক্রসিং অতিক্রম করার মুহূর্তে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন।

স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংয়ে গেটম্যান দায়িত্বে উপস্থিত থাকলে এবং সময়মতো গেট নামানো হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইস্পাহানী জেরিন চা বাগানের উপমহাব্যবস্থাপক সেলিম রেজা জানান, ‘প্রতিদিনের মতো শ্রমিক আনতে ট্রাক্টরটি বাগানে যাচ্ছিল। এ সময় কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। চালক দ্রুত ট্রাক্টর থেকে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পেলেও আহত হন। পরে তাকে প্রথমে বাগানের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত গেটম্যান উপস্থিত না থাকায় গেট নামানো হয়নি। ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে তাদের ধারণা। তিনি আরও জানান, ঘটনার পরও গেটম্যানের কক্ষ তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় থানাকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটে। তবে রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যানের অনুপস্থিতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানান।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর