মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ

মৌলভীবাজারে ৩৬ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ, কাভার্ড ভ্যানসহ আটক ৩

অনলাইন ডেস্ক / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫

মৌলভীবাজার জেলার শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িতে থাকা তিনজন চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার মো. ইয়াকুব মিয়া (২০), সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু হাউতপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলম (২১) এবং একই উপজেলার হেমু ভেনপাড়া গ্রামের মোঃ সালেহ আহমদ (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাসের নেতৃত্বে গত রবিবার (২২ জুন) সকালে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় সিলেট থেকে আগত একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানের ভিতর থাকা প্লাস্টিক বস্তায় প্যাকেটজাত বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও ব্লেড পাওয়া যায়।

তল্লাশি করে কাভার্ড ভ্যান থেকে মোট ১,৯২,০০০ পিস ভারতীয় Gillette ব্লেড, ৬০টি লেজার এবং তিন ধরনের মোট ৮৯৬৪ টিউব/পিস ভারতীয় স্কিনক্রিম জব্দ করা হয়। যার সর্বমোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান জানান, ‘আটককৃত ব্যক্তিরা জব্দকৃত মালামালের কোন ধরনের বৈধ আমদানি কাগজপত্র দেখাতে পারেনি। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সীমান্তবর্তী জৈন্তাপুর এলাকা থেকে এসব চোরাই পণ্য সংগ্রহ করে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-বি(বি)/২৫-ডি ধারায় মামলা রুজু করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর