শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মনু নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় জব্দ; জরিমানা ২ লাখ

অনলাইন ডেস্ক / ১৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫

মনু নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু ট্রাকযোগে পরিবহনের সময় রাস্তায় ট্রাকের সারি আটকে দেন জনতা। পরে মৌলভীবাজারের কমলগঞ্জের ভ্রাম্যমান আদালত ট্রাকে পরিবহনকৃত বালু জব্দ এবং ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।

গত রোববার (১ জুন) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-চাতলাপুর সড়কে ট্রাক আটক করার পর সোমবার কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জরিমানা করেন।

জানা যায়, মনু নদীর কুলাউড়া উপজেলার শরীফপুর এলাকায় মনু সেতু সংলগ্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে একটি মহল বালু উত্তোলনের পর পরিবহন করে আসছিল। এরফলে নদীর প্রতিরক্ষা বাঁধ, ব্রিজের পার্শ্ববর্তী স্থান, কৃষিজমি ও সড়কে ব্যাপক ক্ষতি সাধিত হয়। স্থানীয়রা বার বার প্রতিবাদ জানিয়ে আসলেও কোন কাজ হয়নি। বর্তমানে ইজারার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের পর শতাধিক ট্রাকযোগে বালু পরিবহন হচ্ছিল। এতে স্থানীয়রা আপত্তি জানানোর পরও বালুবাহী ট্রাক চলাচল বন্ধ হয়নি। ফলে যান চলাচলে বাঁধাগ্রস্ত ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় জনতা অবৈধ বালু বহনকারী ট্রাকের সারি আটক করেন।

খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি. এম সাদিক আল সাফিন বালুবাহী ট্রাকগুলো জব্দ করেন এবং ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেন। ট্রাক জব্দ ও জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি. এম সাদিক আল সাফিন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর