রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে হু হু করে বাড়ছে দলাই নদীর পানি

অনলাইন ডেস্ক / ৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫

টানা কয়েকদিনের বৃষ্টিতে ও উজানে ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে মৌলভীবাজারের কমলগঞ্জে দলাই নদীর পানি বেড়ে বিপদ সীমা ছুঁই ছুঁই করছে। পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও কমলগঞ্জের কয়েকটি ইউনিয়নে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ২ থেকে ৩ স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যে কোন মুৃহুর্তে এসব ঝুঁকিপূর্ণ এলাকার বাঁধ ভেঙে পানি প্রবেশ ব্যাপক এলাকা প্লাবিত করে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। ধলাই নদীর পানি প্রবাহের দিকে সার্বক্ষনিক নজরদারি করছে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

রোববার (১ জুন) বিকাল সন্ধ্যঅ ৬টায় কমলগঞ্জ থানা সংলগ্ন পুরাতন দলাই সেতু এলাকা ঘুরে দেখা যায়, কয়েকদিন থেকে ভারী বৃষ্টিপাতে নদীর পানি অস্বাভাবিক ভাবে বেড়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে সকাল থেকে ভারতীয় পাহাড়ি ঢলের পানি নেমে আসায় কমলগঞ্জে দলাই নদীর পানি বেড়েছে।

ইসলামপুর ইউনিয়নের কুরমা এলাকা দিয়ে মাধবপুর, আদমপুর, কমলগঞ্জ সদর ইউনিয়ন, কমলগঞ্জ পৌরসভা, মুন্সিবাজার ও রহিমপুর ইউনিয়নের ওপর দিয়ে দীর্ঘ ৫৭ কিলোমিটার প্রবাহিত হয়ে মনু নদী মিলিত হয়েছে দলাই নদী। এর মধ্যে অসংখ্য স্থানে আঁকা-বাঁকা হয়ে প্রবাহিত হওয়ায় এসব ইউনিয়নের ২ থেকে ৩ টি স্থানে প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ আছে। তবে পানি উন্নয়ন বোর্ডের সার্বক্ষণিক নজরদারি আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয়রা বলেন, ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে শুরু করে উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পানির কারণে দলাই নদীর ৫৭ কিলোমিটার এলাকার প্রতিরক্ষা বাঁধের বেশ কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ আছে। তার আগেও নদীর বাঁধ ভেঙে পানি ঢুকে বন্যায় পরিণত হয়। ফলে কৃষি ও বসতঘরের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যদি এখন আবার ভাঙে তাহলে আমরা মারাই যাবো। এখন আবার এভাবে পানি বাড়তে থাকলে ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধের যেকোনো স্থান ভেঙে যেতে পারে।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার পর্যবেক্ষক মো. রাসেল মিয়া বলেন, ‘উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় বেশি বৃষ্টি হওয়ায় রোববার ভোর রাত থেকে কমলগঞ্জে দলাই নদীর পানি বৃদ্ধি পায়। কমলগঞ্জে দলাই নদীর বিপদ সীমা ১৯ দশমিক ৩৫ সেন্টিমিটার হলেও সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ রেল সেতুর রেকর্ড অনুযায়ী এখণ পানি প্রবাহিত হচ্ছে ১৮ দশমিক ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে। পানি বাড়ার প্রবণতায় আর উজানে বৃষ্টি না থামলে আরও ঘন্টা দুই একের মধ্যে দলাই নদীর পানি বিপদ সীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড এ দিকে সার্বক্ষণিক নজরদারী করছে বলেও তিনি জানান।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্র ধর কমলগঞ্জে দলাই নদীর পানি বিপদ সীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‌‘রোববার বিকাল থেকে দলাই নদীর পানি আকস্মিক বেড়ে যায়। বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতের কাজ করা হয়েছে। আপাতত বাঁধ ভাঙ্গার কোনো সম্ভাবনা নেই। যেহেতু দলাই খরস্রোতা একটি পাহাড়ি নদী সেহেতু পানির স্রোতের চাপে প্রতিরক্ষা বাঁধ ভাঙ্গার আশঙ্কা থেকে যায়। উপজেলা প্রশাসন দলাই নদীর পানি প্রবাহের দিকে নজরদারি করছে বলেও তিনি জানান।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর