বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জের ইউএনও জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩০ জুন, ২০২৪

মৌলভীবাজারে উপজেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। সোনার বাংলা গড়ায় প্রত্যয়ে ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্র্ণ অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার-২০২৪ পান তিনি।

রোববার (৩০ জুন) বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এ সম্মাননা প্রদান করেন।

সততা ও নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ ও প্রকল্প বাস্তবায়ন ও অভিলক্ষ্য বাস্তবায়নে দক্ষতাসহ মোট ১০টি মূল্যায়ন সূচকের ওপর ভিত্তি করে চলতি বছর এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এই পুরস্কারপ্রাপ্তিতে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও জয়নাল আবেদীন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, ‘জেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সততা ও নিষ্ঠার সাথে সবাইকে সাথে নিয়ে কাজ করবো।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর