শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দূর্ঘটনা নিহত ৪

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের বাজারে ওঠে গেলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৪ জনের মৃত্যু হয়।

শুক্রবার সকালে উপজেলা মির্জাপুর ইউনিয়নে মাহমুদাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।এসময় আরও ৫ পথচারী গুরুতর আহত হয়।

নিহতরা হলেন- উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় আলাউদ্দিন মিয়া ছেলে সিদ্দিক মিয়া (৫৫),বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো সিদ্দিক মিয়া ( ৬২),বেলাব উপজেলা পুরাদিয়া এলাকায় আবুল কাশেম এর ছেলে আবুল কালাম সিএনজির যাত্রী।অপর নিহতের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

ভৈরব হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে,ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরব মুখী কাঁচামাল বাহি ট্রাক মাহমুদাবাদ নামা পাড়া আসার পর বিপরীত দিক ভৈরব থেকে আসা সিএনজি ও যাত্রীদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ফুলপাতের বাজারে উঠে যায়। এতে ঘটনা স্হলেই সবজি বিক্রেতা ও সিএনজি যাত্রী তিনজন নিহত হন।অপর জনকে হাসপাতালে নেয়ার পথে নিহত হন।স্হানীয়রা আহতদের উদ্ধার করে পার্শবতী বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো,নূর বলেন, খবর পেয়ে ঘটনাস্হল থেকে তিনটি মরদেহ উদ্ধার করি।পরে আরেকজন নিহতের খবর পাই।গাড়ি দুটো জব্দ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর