বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে চা বাগানের শিক্ষার্থীকে ল্যাপটপ গাভী সহ বিভিন্ন উপকরন বিতরন

প্রতিনিধি, শ্রীমঙ্গল / ২৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক সংস্থা “কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (বিডি ০৪০৫) জাগছড়া চা বাগানের ১৩৩ জন শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, গাভী সহ বিভিন্ন উপকরন বিতরন।

বৃহস্পতিবার (২৭ জুন ) দুপুর ১ ঘটিকায় কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের মধ্য ও দক্ষিণ বাংলাদেশ উন্নয়ন প্রকল্প কার্যালয় মিলনায়তন প্রাঙ্গণে প্রকল্পের উপকারভোগী ১৩৩ জন শিশু ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপকরন বিতরন করা হয়েছে।

রিবিকা মহাপাত্রের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নাজেম আল কোরেশী রাফাত।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাগছড়া (বিডি-০৪০৫) এর প্রকল্প চেয়ারম্যান ফিলা পতমী, প্রকল্প ব্যাবস্থাপক লুকাস রাংসাই। জাগছড়া শিশু উন্নয়ন প্রকল্পের হিসাব রক্ষক চার্লি পাত্র, সমাজকর্মী ফ্লোরিস আমসে, শিক্ষক মেমোরিয়াল খংলা, প্রকল্পের ইমপ্লিমেন্টার প্রতিমা ম্রং ও অভিভাবকবৃন্দ।

উপকরন বিতরনী অনুষ্ঠানে মোট ১৩৩ জনের মধ্যে ১২৫ জন শিশুকে ১টি করে পড়ার টেবিল ও চেয়ার, ২ জনকে ১টি করে ল্যাপটপ, ৫ জন শিক্ষার্থীকে ১টি করে গাভী, ১ জন শিশুর জন্য ১টি সেলাই মেশিন। এছাড়াও ৩১৮ জনকে স্বাস্থ্য সামগ্রী, ১৫৮ জনকে শিক্ষা উপকরন , ১১৫ জনকে স্যানিটারি কিট বিতরন করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর