বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

সালাহউদ্দিন শুভ / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৬ জুন, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার (২৫ জুন) বিকালে মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অঃদাঃ) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।

ললিতকলা একাডেমির গবেষনা কর্মকর্তা প্রভাস সিংহের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলী, মণিপুরি সমাজকল্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দমোহন সিংহ, বিশিষ্ট লেখক ও গবেষক আব্দুল মতিন, আহমদ সিরাজ, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি যোগেশ্বর চ্যাটার্জী।

বক্তব্য রাখেন মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারন সম্পাদক শ্যাম কান্ত সিংহ, সাংবাদিক শাহিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বের সিংহ, জেলা কবি মঞ্চের আহবায়ক পুলক কান্তি ধরসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপি মণিপুরি তাঁত বুনন প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। পরে ললিতকলা একাডেমির সংগীত বিভাগের প্রশিক্ষক সুতপা সিনহার নির্দেশনায় ও নাট্যনির্দেশক শুভাশিষ সিনহার সঞ্চালনায় সংগীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর