রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

শ্রীমঙ্গলে চা বাগানে ডাকাতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সাতগাঁও চা-বাগানে ডাকাতির ঘটনায় জড়িত এক ডাকাতকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতের নাম হাবিবুর রহমান হাবিব (৩৪)। সে শ্রীমঙ্গল উপজেলার গুলগাঁও গ্রামের তকলিছ মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার (২৪ জুন) গভীর রাতে আশীদ্রোন ইউনিয়নের জামসী গ্রামের তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গত ২০২৩ সালের ২২ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাঁও চা-বাগানের সহকারি ব্যবস্থাপকের বাংলোতে ডাকাতি সংঘটিত হয়েছিল। হাবিব এ ডাকাতির ঘটনায় জড়িত ও মুল পরিকল্পনাকারী ছিল বলে পুলিশ জানিয়েছে। সেসময় এই ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় হাবিবকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে তি বলেন, ডাকাতির ঘটনায় জড়িত ও মুল পরিকল্পনাকারী ছিল হাবিব। তাকে দুপুরে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর