শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মাদক ও মোবাইল আসক্তি প্রতিরোধে বড়গাছে মিনি ফুটবল টুর্নামেন্ট কমলগঞ্জে মরহুম আব্দুল গফুর চৌধুরী স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, উদ্বেগে সাংবাদিক মহল স্কুল-কলেজে কমছে ছুটি, আসছে ঘোষণা শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার উচ্ছেদ অভিযান শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা মৌলভীবাজারে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুড়িতে অবৈধভাবে মজুত ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদ: যৌথবাহিনীর অভিযানে জরিমানা রহিমপুর ইউনিয়নে প্রকল্প বণ্টন নিয়ে অভিযোগ, স্বচ্ছতার আশ্বাস প্যানেল চেয়ারম্যানের

নিজের পিস্তলে গুলিবিদ্ধ এএসআই

অনলাইন ডেস্ক / ৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ জুন, ২০২৪
বাংলাদেশ পুলিশের লোগো। ফাইল ছবি

ভোলার ইলিশা নৌ-থানায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হয়েছেন। টেবিলের ওপর রাখা পিস্তল থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে মোকতার হোসেন নামের পুলিশের ওই কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

ইলিশা নৌ-থানার ভেতরে রোববার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ এএসআই মোক্তার হোসেন ইলিশা নৌ-থানায় প্রায় দুই বছর ধরে কর্মরত। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে।

ঘটনার পর সন্ধ্যার দিকে পূর্ব ইলিশা সদর নৌ-থানা পরিদর্শনে যান ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সরকার।

এসময় তিনি সাংবাদিকদের জানান, নৌ-থানার এএসআই মোক্তার হোসেন ডিউটিতে যাওয়ার জন্য অস্ত্রাগার থেকে অস্ত্র বুঝে নেয়ার সময় মিস-ফায়ার হয়ে গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শী কেউ থানায় না থাকায় এর বেশি জানা যায়নি। ঘটনাটি নৌ-থানায় ঘটায় এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। কীভাবে ওই এএসআই গুলিবিদ্ধ হলেন, তা তদন্ত হলে জানা যাবে।’

তিনি জানান, ঘটনার সময় থানায় ৮ জন পুলিশ সদস্য ছিলেন। মোকতার বিশেষ অভিযানে চট্টগ্রামের কাপ্তাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে আহত হওয়ার পর তাকে নিয়ে ওসি ও দুজন কনস্টেবল বরিশাল গিয়েছেন; বাকি ৫ জন থানায় আছেন।

এই ঘটনা সম্পর্কে জানতে একাধিকবার সংশ্লিষ্ট থানার ওসি বিদ্যুৎ বড়ুয়াকে ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

তবে একাধিক সূত্র থেকে জানা গেছে, বিভিন্ন নৌ-ঘাটের উপরি টাকার ভাগবাটোয়ারা নিয়ে নৌ-থানার ওসির সঙ্গে এএসআই মোক্তার হোসেনের দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল। তারই ধারাবাহিকতায় এই ঘটনা ঘটেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর