রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বন্যা দুর্গত মানুষের পাশে মৌলভীবাজার জেলা পুলিশ

ডেস্ক রিপোর্ট / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২১ জুন, ২০২৪

মৌলভীবাজার সদর উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাজিরবাজার আশ্রয়ণ প্রকল্প এবং খলিলপুর ইউনিয়নের ১ নং দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যা কবলিত ১২০ টি পরিবারের মাঝে চিড়া-মুড়ি, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়।

এসময় তিনি বলেন, ‘জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশনা মোতাবেক আমরা মৌলভীবাজার জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করছি। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের সাধ্যমতো বানভাসি মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করলে যেকোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।’

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল পিপিএম প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর