মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জে সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

মৌলভীবাজারে কোরবানির পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার

ডেস্ক রিপোর্ট / ৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ জুন, ২০২৪

মৌলভীবাজার জেলার কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)। গতকাল (১৫ জুন) মৌলভীবাজার জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন পুলিশ সুপার।

পরিদর্শন কালে তিনি হাটের ক্রেতা-বিক্রেতা এবং ইজারাদারদের সাথে হাটের আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিয়ে কথা বলেন এবং সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘আমরা জেলার বেশ কয়েকটি পশুর হাট পরিদর্শন করেছি। মৌলভীবাজার জেলার স্থায়ী এবং অস্থায়ী কোন হাটেই কোরবানির পশু আনার ক্ষেত্রে বড় ধরনের কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় নাই। হাটের ইজারাদার এবং ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে এমন কোন অভিযোগও পাওয়া যায় নাই। হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং  আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য মৌলভীবাজার জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।’

হাটের আইনশৃংখলা রক্ষা এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সেখানে জাল টাকার নোট শনাক্ত করার মেশিনও রাখা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর