বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজার পৌর ঈদগাহ পরিদর্শনে এসপি-ডিসি

ডেস্ক রিপোর্ট / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ জুন, ২০২৪

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পৌর ঈদগাহ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তাগণ। রবিবার বিকেলে পৌর ঈদগাহের প্রস্তুতি কাজ দেখতে যান জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এবং পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

এসময় তারা ঈদগাহ কমিটির সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানের সাথে ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, ‘মুসল্লিদের নিরাপত্তায় পুলিশের নিয়মিত টিমের পাশাপাশি ঈদের দিন ভোর থেকে ঈদগাহ এলাকায় সাদা পোশাকে পুলিশ সদস্যরা থাকবেন। এছাড়া জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম ঈদগাহের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, মৌলভীবাজার সদরের উপজেলা নির্বাহী অফিসার নাসরীন চৌধুরী, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর