বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বৃষ্টির তোড়ে ধ্বসে পড়েছে গার্ড ওয়াল

ডেস্ক রিপোর্ট / ১১৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৫ জুন, ২০২৪

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার খিন্নি ছড়ার গার্ড ওয়ালটিতে নিন্ম মানের কাজের কারনে নিমার্ণের বছর না পেরোতেই বৃষ্টির পানির তোড়ে ভেঙ্গে পড়েছে। ফলে যে কোন খুশালপুর-শ্রীনাথপুর সড়কটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আংশকা দেখা দিয়েছে।

জানাযায়, উপজেলার কমলগঞ্জ পৌরনসভার ৫নং ওয়ার্ডের অর্ন্তরঃগত খুশালপুর-শ্রীনাথপুর সড়কের মধ্যবর্তী স্থানে খিন্নি ছড়ার উপর নির্মিত ব্রীজটি প্রোগ্রাম ফর সাপোটিং রুবাল ব্রিজেস প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে চেইনেজ লোকেশন ব্রীজ/কালভার্ট ১৫.৫০ মি: ব্রীজ/কালর্ভাট বৃহৎ মেরামত (রং,সংস্কার ও গাইড ওয়াল নির্মাণ) ১১ লাখ ৭৫ হাজার ৭১৪ টাকা ৬৯ পয়সা ব্যয়ে এলজিডি’র বাস্তবায়ন ও তত্ত্বাবধানে ১৫ নভেস্বর ২০২২ সালে ঠিকাদারী প্রতিষ্টান কাজটি সম্পন্ন করে।

অভিযোগ উঠেছে, ঠিকাদারী প্রতিষ্টানটি গাইড ওয়াল নির্মানে নিন্ম মানের ইট, সিমেন্ট ও রড় কমল ব্যবহার করায় সম্প্রতি ভারী বর্ষনে উজান থেকে নেমে আসা পানির তোড়ে কাজ করার বছর না পেরোতেই গত ৯ জুন সকালে প্রায় ২০ ফুট গাইড ওয়াল ধবসে পড়ে। গাইড ওয়ালি ধবসে পড়ার কারনে খুশালপুর- শ্রীনাথপুর সড়কে খিন্নি ছড়ার উপর নির্মিত ব্রীজটি ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে।

যে কোন সময় ব্রীজের পাশে মাটি ধবসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরতে পারে। সড়কটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে সড়কটি ব্যবহারকারী ৮/৯ গ্রামের স্কুল.কলেজগামী শিক্ষার্থী,চাকুরীজীবী ও সাধারণ নাগরিকদের দূর্ভোগ পোহাতে হবে।

এলাকাবাসী বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ দ্রুত সড়কটি সংস্কার করার দাবী জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর