শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সালাহউদ্দিন শুভ / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো.হেলাল উদ্দিনের সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও কলেজ গভার্ণিংবডির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।

এসময় কলেজের প্রভাষক মো. নাহিদুল হক, উপজেলা স্কাউট সম্পাদক মোশাহীদ আলী, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা জয়নাল আবেদীন, মিলাদ কমিটির সভাপতি প্রভাষক রাবেয়া খাতুন, জিবি সদস্য আরজান মিয়া, প্রভাষক সুভাষ সিংহ, প্রভাষক গৌতম কর, মিসেস সেলিম চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে কেরাত, হামদ-নাত, গজল ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মাওলানা মোঃ এনাম উদ্দিনের পরিচালনায় সবশেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর