বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে চা বাগানে শিশু উন্নয়ন প্রকল্পের মাসিক স্বাস্থ্যবিধি প্রচারাভিযান

নিজস্ব প্রতিবেদক / ১৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ জুন, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক সংস্থা “কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (বিডি ০৪০৫) জাগছড়া চা বাগানে মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ জুন) সকাল ১১ ঘটিকায় কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয় মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি প্রচারাভিযানে প্রকল্পের উপকারভোগী মা, শিশু, ও কিশোর কিশোরীরা অংশগ্রহণ করে।

রিবিকা মহাপাত্রের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে মা ও কিশোর কিশোরীদের মাসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সুকৃতি পাল এবং ডা. দেবশ্রী দত্ত। এসময় বক্তারা বলেন কিশোরীদের বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন,মাসিক পিরিয়ড বা ঋতুস্রাব,মাসিকের সময়ে করনীয়, কাপড় স্যানিটারি প্যাডের ব্যবহার ও ব্যাবস্থাপনা সম্পর্কে ধারনা,বয়ঃসন্ধিকালিন পুষ্টি সম্পর্কে জ্ঞান লাভ, ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং ভ্রান্ত ধারনা ও সমাজের কুসংস্কার থেকে দূরে থাকার বিষয়ে আলোচনা করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাগছড়া (বিডি-০৪০৫) এর প্রকল্প চেয়ারম্যান ফিলা পতমী, প্রকল্প ব্যাবস্থাপক লুকাস রাংসাই। ইউনিয়ন সহকারি স্বাস্থ্য পরিদর্শক কল্পনা রানী বিশ্বাস, পরিবার কল্যাণ সহকারী শিমুল কর্মকার, জাগছড়া শিশু উন্নয়ন প্রকল্পের সমাজকর্মী ফ্লোরিস আমসে, শিক্ষক মেমোরিয়াল খংলা, প্রকল্পের ইমপ্লিমেন্টার প্রতিমা ম্রং প্রমুখ।

এ সময় প্রকল্পের ৭১ জন উপকারভোগী মা ও কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন সামগ্রী ও ফলিক এসিড আয়রন টেবলেট বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর