শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মৌলভীবাজারে জাল টাকাসহ দুইজন আটক

ডেস্ক রিপোর্ট / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ জুন, ২০২৪

মৌলভীবাজারে সাত হাজার টাকার জাল নোটসহ জাবেদ আলী ও আনোয়ার মিয়া নামে দুই জনকে আটক করেছে পুলিশ। ৮ জুন বিকেলে মৌলভীবাজার সদর মডেল উপজেলার চাঁদনীঘাট ইউপিস্থ মাতারকাপন এলাকার বাহার এন্টারপ্রাইজ নামক মুদির দোকান থেকে তাদেরকে আটক করা হয়।

মৌলভীবাজার সদর থানা সুত্রে জানা যায়, গত শনিবার বিকেলে মাতারকাপন এলাকার মোজাহিদ মিয়ার মুদি দোকানে দুইজন লোক কেনাকাটা করতে আসে। তারা কেনাকাটা শেষে দুই জন দুটি ১হাজার টাকার নোট দোকানদার মোজাহিদ মিয়াকে দেয়। দোকানদার নোট দুটি যাচাই করে জাল নোট হিসেবে শনাক্ত করেন। মৌলভীবাজার সদর থানা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে।

পুলিশ আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে জাবেদ আলীর শার্টের পকেট থেকে ১হাজার টাকার ৪টি জাল নোট ও আনোয়ার মিয়ার শার্টের পকেট থেকে ২টি ১হাজার টাকার জাল নোট এবং ২টি ৫শত টাকা মূল্যের জাল নোটসহ মোট ৭হাজার টাকার জাল নোট জব্দ করে।

এই ঘটনায় মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, ‘আমরা জাল টাকার এই চক্রের সাথে আরও যারা জড়িত আছে তাদের গ্রেফতারের চেষ্টা করছি। প্রতি বছরই ঈদুল আজহার আগে সারা দেশে একটা চক্র জাল টাকা বিস্তারের চেষ্টা করে। কোরবানীর হাটে যাতে কেউ জাল টাকা ছড়াতে না পারে সেই লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ তৎপর রয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর