বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে গোয়ালঘর থেকে ১৩ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ জুন, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি গোয়ালঘর থেকে ১৩ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার (৯জুন) দুপুর ২টায় শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের হাসান মিয়ার গোয়ালঘরের তীর থেকে অজগর সাপটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেমনের পরিচালক স্বপন দেব সজল।

সজল দেব জানান, দুপুরে আমাদের কাছে খবর আসে কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের ছাদই মিয়ার বাড়িতে হাসান মিয়ার গরুর ঘরে তীরের সাথে একটি ১৩ ফিট লম্বা অজগর। পরে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগগের কাছে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপটি সুস্থ থাকায় সন্ধ্যায় লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর