রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

সালাহউদ্দিন শুভ / ২৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ জুন, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮জুন) দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমিসেবা সপ্তাহের স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। এ সময় আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রায় ৩০জন গৃহ ও ভূমি প্রাপ্ত উপকারভোগীদের মাঝে ২শত জায়গার ফর্সা হস্তান্তর করা হয়। পরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ানের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলাম ইকবাল মিলন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী স্মার্ট ভূমিসেবা অনুষ্ঠিত হবে। ভূমি সংক্রান্ত যে কোন ধরনের সমস্যার সমাধান, নামজারি ইত্যাদি সেবা প্রদান করা হবে বলে সহকারি কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ান জানান। এছাড়াও তিনি বলেন যে কোন ধরনের অভিযোগ ১৬১২২ নাম্বারে জানালে সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর