বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কলার আড়ৎ থেকে বিষাক্ত গ্রিন পিট ভাইপার সাপ উদ্ধার,পরে অবমুক্ত

সালাহউদ্দিন শুভ / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৭ জুন, ২০২৪

মৌলভীবাজারে গাঢ় সবুজ রঙের গ্রীন পিট ভাইপার নামের একটি সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গলের নতুন বাজার কলার আড়ৎ থেকে এই সাপটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শুক্রবার বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে আড়তের কলাগুলো আলাদা আলাদা ভাবে রাখতে গিয়ে গাঢ় সবুজ রঙের গ্রীন পিট ভাইপার নামের এই সাপটি দেখতে পায় আড়তে কাজ কর শ্রমিকরা। তখন হাল্লা চিৎকার দিলে আশেপাশের সবাই দেখতে আসেন সাপটিকে। পরে স্থানীয় বন্যপ্রাণী সেবা সংস্থাকে খবর দেন তারা।

শ্রীমঙ্গল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বজল দেব জানান, ‘শামীমের কলার আড়ৎ এ সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন দোকানদাররা। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গলে খবর দিলে আমার ঘটনাস্হল গিয়ে দেখতে পাই বিষাক্ত পিট ভাইপার সাপ। সাপ টিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।’

বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের (ওয়ার্ল্ড লাইফ) রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, সাপটি সুস্থ থাকায় শুক্রবার দুপুরে সাপটিকে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘দেশের সব সাপের মধ্যে সবুজ রঙের এই সাপটি দেখতে অপূর্ব সুন্দর। সাপটি সাধারণত ব্যাঙ, পাখি, ইঁদুর ইত্যাদি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী খেয়ে জীবনধারণ করে থাকে। তবে এর প্রধান খাদ্য ইঁদুর।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর