রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে চা বাগানে মর্টার শেল নিস্ক্রিয় করল সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট / ২৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৫ জুন, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের দলই চা বাগানে সাত্তার মিয়ার বাড়িতে মাটির কুড়ার সময় পাওয়া একটি ৮২ এমএল মর্টারশেল বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করেছে সেনাবাহিনী। সিলেট ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রবিউল ইসলামের নেতৃত্বে ও কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক জিয়াউল ইসলামের উপস্থিতিতে বুধবার দুপুর ১ ঘটিকার সময় নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়। এ সময় নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দলই চা বাগানের বাসিন্দা সাত্তার মিয়া জানান, গত ২৭ মে নিজ বাড়ির পিলার করতে গিয়ে মাটি কুড়ার সময় একটি মর্টারশেল পাওয়া যায়। পরে বিষয়টি স্থানীয় দলই বিজিবি ক্যাম্পে অবহিত করা হয়। বিজিবি’র পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেয়ায় ৯দিন ধরে অরক্ষিত অবস্থায় মর্টারশেলটি সাত্তার মিয়ার বাড়িতে ছিল। অবশেষে ঘটনার ৯দিন পর বুধবার দুপুরে সিলেট ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রবিউল ইসলামের নেতৃত্বে ও কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক জিয়াউল ইসলামের উপস্থিতিতে বুধবার দুপুর ১ ঘটিকার সময় নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‌‘১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় এটি ট্যাঙ্ক ধংসকারী একটি মর্টার শেল। সে সময় এটি বিস্ফোরিত হয়নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর