শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন

বড়লেখায় প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সভা

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখার সভাপতি মোঃ নূরুল ইসলামের পবিত্র হজ্জ্বে গমণ উপলক্ষে দোয়া মাহফিল ও নবাগত শিক্ষক-শিক্ষিকাদের সাথে মত বিনিময় সভা এবং বড়লেখা উপজেলা পরিষদের নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখা।

এ উপলক্ষে শনিবার (১লা জুন) দুপুর ১২ টায় মৌলভীবাজারের বড়লেখায় পৌর শহরের সাফরন চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মানিক দেব নাথ, সঞ্জিত চন্দ্র নাথের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আজির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন।

এছাড়াও বক্তব্য দেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ বদর উদ্দিন, উপদেষ্টা মোহাম্মদ নাজিম উদ্দিন, আব্দুল আহাদ, মো. জাকির হোসেন, সোয়েব আহমদ চৌধুরী, সাংবাদিক এম এম আতিকুর রহমান প্রমুখ।

এসময় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এদিকে ২০২২-২৩ ও ২৪ সালের নবাগত শিক্ষক-শিক্ষিকাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়ে তাদের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর