বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কুলাউড়ায় কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

ডেস্ক রিপোর্ট / ১১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ জুন, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পূজন মুণ্ডা (২৫) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার আছুরিঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পূজন জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের শিলুয়া গ্রামের দীনবন্ধু মুণ্ডার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি ৫ জন যাত্রী নিয়ে জুড়ীর দিকে যাচ্ছিলো। পথে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরিঘাট নামক স্থানে অপরদিক থেকে আসা একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পূজনের মৃত্যু হয়।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মো. ফেরদৌস মিয়ার নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনায় আহতরা হলেন সিএনজি চালক জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের দুর্গাপূর গ্রামের লিটন মিয়া (৩০), একই গ্রামের আমির উদ্দিন (২৪), গোয়ালবাড়ি ইউনিয়নের শিলুয়া গ্রামের কবিতা মুণ্ডা (৪৫), কোঁচাই এলাকার গোপাল মুণ্ডা (৪২) ও দীনবন্ধু মুণ্ডা (৫৫)।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি জব্দ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর