বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কুলাউড়ায় ঝড়ে গাছ চাপা পড়ে প্রাণ গেলো ব্যবসায়ীর

ডেস্ক রিপোর্ট / ৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ জুন, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় ঝড়ে গাছ চাপা পড়ে আব্দুল মতিন (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মতিন ওই ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা এবং ওই বাজারের ব্যবসায়ী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মমদুদ হোসেন। তিনি জানান, রবিবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন মতিন।

এ সময় আকস্মিকভাবে ঝড়তুফান শুরু হলে মিশন এলাকায় তিনি পৌঁছামাত্র একটি গাছ তার মাথার উপর ভেঙে পড়ে। পরে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে মুসলিম এইড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মতিনকে মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর