শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে ‘অংকুর সমাজ উন্নয়ন সংস্থাথর নতুন কমিটি গঠন ১৮ বছর পূর্তির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক / ৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২৬

সমাজ উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি এবং মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অংকুর সমাজ উন্নয়ন সংস্থার কার্যকারী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) শ্রীমঙ্গলের চিড়িয়াখানা রোডস্থ নাগরিক উদ্যোগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
​

সংস্থার সভাপতি সমরজিৎ কৈরীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক পারভেজ কৈরী।
​সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সংস্থার উপদেষ্টা সুদর্শন শীল এবং সহ-সভাপতি দিলীপ কুমার কৈরী।

বক্তারা অংকুর সমাজ উন্নয়ন সংস্থার দীর্ঘদিনের সামাজিক অবদানের কথা তুলে ধরে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
​সভায় সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, জবাবদিহিমূলক ও কার্যকর করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল— সংস্থার নিবন্ধন নবায়ন, অফিসিয়াল প্যাড ও ই-মেইল আইডি প্রস্তুতকরণ, আর্থিক অডিট সম্পন্নকরণ, ব্যাংক হিসাব সচলকরণ, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, নতুন স্বেচ্ছাসেবক সদস্য সংগ্রহ এবং উপদেষ্টা পরিষদ গঠন।
​

এ ছাড়াও সভায় আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আগামী ১৯ জুন ২০২৬ তারিখে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় সংস্থার সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সভাপতি।

​বিশেষ গুরুত্বের সাথে সভায় অংকুর সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, প্রয়াত সদস্যদের স্মরণে বিশেষ স্মারক পর্ব এবং “অংকুর: প্রতিষ্ঠার আঠারো বছরচ্ শীর্ষক দেয়ালিকা/স্মরণিকা প্রকাশের উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​

সভায় উপস্থিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং সংগঠনের শুভানুধ্যায়ীরা আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি ও মানবিক উন্নয়নের ক্ষেত্রে অংকুর সমাজ উন্নয়ন সংস্থা অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও বৃহত্তর পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
​

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে অংকুর সমাজ উন্নয়ন সংস্থা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড সফলতার সাথে পরিচালনা করে আসছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর