শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

উৎসবমুখর আয়োজনে “শ্রীমঙ্গলে শুরু হলো ভূমি সেবা মেলা ২০২৬”

মোঃ রবি উদ্দিন,শ্রীমঙ্গল / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ নূরল আলম সিদ্দিকীসহ বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন, সেবা সপ্তাহ চলাকালে নাগরিকরা সহজে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং সহজেই ভূমি সেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমের ফলে ভূমি অফিসের সেবা গ্রহণে মানুষের ভোগান্তি অনেকাংশে কমেছে। অনলাইনভিত্তিক সেবার কারণে এখন দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ভূমি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন জানান, শ্রীমঙ্গল উপজেলার তিনটি ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা ভূমি অফিসে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ পালন করা হবে। এ সময় সরাসরি নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, পর্চা বা খতিয়ানের আবেদনসহ বিভিন্ন ডিজিটাল সেবা ও পরামর্শ তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে।

উদ্বোধনের পর বিভিন্ন সেবা প্রদান করেন শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (ভা.) অশোক দেব, ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাধন চন্দ্র দাস, লাহারপুর ইউনিয়নের কনিকা দেব, ভূনবীর ইউনিয়নের হিমেল পাল, সার্ভেয়ার মোঃ জসিম উদ্দিনসহ উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মেলায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং সেবা গ্রহণে দেখা যায় ব্যাপক আগ্রহ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর