শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে ‘দূর্নীতি বিরোধী বিতর্ক’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন

ডেস্ক রিপোর্ট / ৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে সম্প্রতি ‘জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দূর্নীতি দমন ও প্রতিরোধ করতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

বিতর্কের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় চমকপ্রদ পারফরম্যান্সের মাধ্যমে বিজয়ী হিসেবে উল্লিখিত হয় কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, এবং রানার্স আপ হয় তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়।

এর আগে গত ১৩ মে বিতর্ক প্রতিযোগিতার বাছাই পর্বে উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির এই আয়োজন স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে জবাবদিহিমূলক সরকারের গুরুত্ব ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর