শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কোটি মানুষের ভালোবাসা নিয়েও বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর আবু সাঈদকে, অনুদানের টাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন

এমএ ওয়াহিদ রুলু / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬

কিশোরগঞ্জের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মোঃ আবু সাঈদের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। তার চিকিৎসার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশিরাও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। কিন্তু শেষ পর্যন্ত সকল ভালোবাসা ও চেষ্টাকে পেছনে ফেলে না ফেরার দেশে চলে গেলেন এই তরুণ কনটেন্ট নির্মাতা।

জানা যায়, আবু সাঈদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শত শত কনটেন্ট তৈরি করা হয়। অসংখ্য মানুষ তার সুস্থতার জন্য দোয়া ও আর্থিক সহায়তা প্রদান করেন। বিশেষ করে তার স্ত্রী ও তিনটি ছোট সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সাধারণ মানুষ আবেগাপ্লুত হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

পরিবার ও বিভিন্ন সূত্রে জানা গেছে, আবু সাঈদের চিকিৎসার জন্য প্রায় ৩৫ লাখ টাকার মতো অনুদান সংগ্রহ করা হয়েছিল, যা তার বাবার হাতে তুলে দেওয়া হয়। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে “হোয়াটসঅ্যাপ বিল্লাল” নামে পরিচিত এক ব্যক্তিকে ঘিরে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

বিভিন্ন পোস্ট ও মন্তব্যে অভিযোগ উঠেছে, ওই ব্যক্তি নাকি প্রায় ৮ লাখ টাকা সংগ্রহ করে তা এখনও পরিবারের কাছে বুঝিয়ে দেননি। কেউ কেউ দাবি করছেন, টাকা ফেরত দেওয়ার কথা বলা হলেও বাস্তবে এত মানুষের ছোট ছোট অনুদান ফেরত দেওয়া সম্ভব নয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টির সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত এ নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। সচেতন মহল বলছেন, মানবিক সহায়তার অর্থ নিয়ে যেকোনো বিভ্রান্তি বা অভিযোগ দূর করতে স্বচ্ছ হিসাব প্রকাশ করা জরুরি।

এদিকে আবু সাঈদের মৃত্যুতে তার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও ভক্তদের মাঝে গভীর শোক বিরাজ করছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করে লিখছেন, “মানুষ মানুষের জন্য”—এই কথাটির বাস্তব প্রমাণ ছিলেন আবু সাঈদ। তার জন্য দেশের মানুষ যেভাবে এগিয়ে এসেছে, তা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

মরহুম আবু সাঈদের রুহের মাগফিরাত কামনা করে সবাই দোয়া করেছেন, আল্লাহ মহান রাব্বুল আলামিন যেন তার জীবনের সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর