শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

অনলাইন ডেস্ক / ৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই মূলমন্ত্রকে ধারণ করে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের ৩১ দফা ও ৯টি প্রধান প্রতিশ্রুতির বাস্তবায়ন অগ্রগতি নিয়ে মৌলভীবাজারে এক বিশেষ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে শহরের জাতীয় মহিলা সংস্থার অডিটোরিয়ামে গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব রুবেল মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে ঘোষিত ইশতেহারটি এখন সরকারের রাষ্ট্র পরিচালনার প্রধান পথনকশা। ৫টি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, ইশতেহারের এই সফল বাস্তবায়ন ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করবে।

ব্রিফিংয়ে মৌলভীবাজার জেলায় ইশতেহার বাস্তবায়নের চিত্র বিস্তারিতভাবে তুলে ধরা হয়, জেলার রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলায় শীঘ্রই ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হবে, যার মাধ্যমে নারীরা মাসিক ২,৫০০ টাকা হারে ভাতা পাবেন।

জেলার ২৫ হাজার ৪০ জন নিবন্ধিত কৃষককে ‘কৃষক কার্ড’-এর আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে জুড়ী উপজেলায় এর উদ্বোধন হয়েছে। এছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে জেলায় ২৬ কিলোমিটার খাল খনন করা হয়েছে। বিশেষ করে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নে ৩.৮ কিলোমিটার দীর্ঘ ‘কাটাগাং’ খাল খনন স্থানীয় অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে।

মসজিদসমূহের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং অন্যান্য উপাসনালয়ের সেবকদের জন্য মাসিক সম্মানী ও উৎসব ভাতা চালু করা হয়েছে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ৭টি উপজেলার ১,৩৬০ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল সরঞ্জাম ও ফ্রি ওয়াই-ফাই সংযোগের কাজ চলমান রয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের কল্যাণে “জাতীয় সাংবাদিক কল্যাণ বোর্ড” গঠনের কাজ এগিয়ে নিচ্ছে।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার জানান, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত জেলায় ৫৪টি সিনেমা শো, ২১৮টি মাইকিং এবং ১৭টি উঠান বৈঠকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। উক্ত ব্রিফিংয়ে মৌলভীবাজারের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর