শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

৬ ঘন্টা ধরে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ বন্ধ

কমলগঞ্জ ( মৌলভীবাজার) প্রতিনিধি : / ৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনাঞ্চলের ‘গাড়িভাঙা’ এলাকায় কালবৈশাখী ঝড়ে একাধিক গাছ উপড়ে পড়ার কারণে টানা টানা ৬ঘন্টা ধরে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে সড়কের উভয় পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়েছে, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নামজুল হক। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান বলেন, দ্রুত সময়ের ভিতরে সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।

শনিবার দুপুরে হঠাৎ আঘাত হানা প্রবল ঝড়ের সময় বড় বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যায়। এতে করে প্রায় ৬ঘন্টা ধরে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তীব্রতায় মুহূর্তের মধ্যেই একাধিক গাছ ভেঙে পড়ে, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ,বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করেন। তবে বনাঞ্চলের ভেতরে অবস্থান এবং গাছের আকার বড় হওয়ায় উদ্ধার কাজ ধীরগতিতে এগোচ্ছে বলে জানা গেছে।

এদিকে সড়ক বন্ধ থাকায় দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন দীর্ঘ সময় ধরে আটকা পড়ে রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নামজুল হক গাছ পরে সড়ক বন্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে আকস্মিকভাবে ঝড়ো বৃষ্টিতে সড়কের একাধিক স্থানে বড় বড় গাছ পড়ে থাকে। এরপর থেকেই সড়কের দু’পাশে কয়েক শতাধিক গাড়ি আটকে থাকে। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। কাজ শেষ হলে সবকিছু স্বাভাবিক হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান বলেন, দ্রুত সময়ের মধ্যে সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর