রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ৩২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩০ মে, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কিয়াম উদ্দিন গংদের বিরুদ্ধে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের রজব আলী গংদের সাথে মৌরসী সুত্রে প্রাপ্ত ৯৭ শতক ভূমি নিয়ে পার্শ্ববর্তী বাড়ীর কিয়াম উদ্দিন গংদের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ চলাকালীন সময় কিয়াম উদ্দিন গংরা জোর পূর্বক স্থায়ী স্থাপনা নির্মান করতে গেলে রজব আলীর পরিবার বাঁধা দেয়। এ সময় কিয়াম উদ্দিন গংরা রজব আলীর পরিবারের সদ্যসদের মারধর করে। এই ঘটনায় রজব আলী সহকারী জজ আদালত কমলগঞ্জে স্বত্ব মোকদ্দমা নং ১৫২/২৪ ইং দায়ের করেন।

আদালত গত ২০২৪ সালের ২২ অক্টোবর স্থিতাবস্থা বজায়ের আদেশ কর্যকর ও বলবৎ রাখার জন্য আদালত কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন। আদালতের নির্দেশে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের পূর্ণাঙ্গ রায় না হওয়া পর্যন্ত কমলগঞ্জ থানার দায়িত্বরত এএসআই রেজাউল লাল জান্ডা টাঙ্গিয়ে উভয়পক্ষকে বিরোধকৃত জায়গায় না যাওয়ার জন্য অবহিত করে আসে।

এদিকে , সম্প্রতি রাতের আধাঁরে আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই কিয়াম উদ্দিন গংরা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী রজব আলী।

সরেজমিনে দেখা গেছে, এখন সেখানে ইট-বালু ফেলে রাখা হয়েছে। শ্রমিকেরা স্থাপনা নির্মাণের কাজ করছেন।

অভিযোগকারী রজব আলী বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিপক্ষ গত এক সপ্তাহ ধরে জমিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। প্রভাবশালী শক্তিতে তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছেন তা আমার বুঝে আসে না।’ তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানালেন।

স্থানীয় প্রতিবেশী আয়ুব আলী ও উমর মিয়া বলেন, কিয়াম উদ্দিন ও আমান উদ্দিন গংরা রাতের আঁধারে স্থানীয় রুবেল রাজ মেস্তরী সহ লোকজনদের নিয়ে কাজ করান।

প্রতিপক্ষ কিয়াম উদ্দিন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা আমাকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। আমি আদালতের আর্দেশ অমান্য করিনি।

তবে অভিযোগর বিষয়ে কিয়াম উদ্দিনের স্ত্রী জহুরুন বিবি বলেন, আমরা আমাদের জায়গায় ঘর নির্মান করছি। সেখানে আদালত কি বললো সেটা দেখার বিষয় না। আমরা ঘরের নির্মান কাজ চালিয়ে যাব।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শামীম আকনজি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর