বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

হবিগঞ্জে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক

অনলাইন ডেস্ক / ৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সদস্যরা হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৩টি উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য, মাদক ও যানবাহন আটক করেছে।

আটক পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, আতশবাজি, গাঁজা, চিনি, রাবার, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার চিমটি বিল বিওপি এলাকায় ৪৪ লক্ষ ৯১ হাজার ৭ শত ৮০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও আতশবাজি এবং শ্রীমঙ্গলের গুটিবাড়ি ও কাকমারাছড়া, চুনারুঘাট উপজেলার গুইবিল, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপি এলাকায় আট লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যের গাঁজা, চিনি, রাবার, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল সাইকেল আটক করা হয়। এর মধ্যে এক লক্ষ ৭৮ হাজার ৫ শত টাকা মূল্যের ৫১ কেজি গাঁজা রয়েছে।

উল্লেখ্য, চলতি মে মাসে ২৮ তারিখ পর্যন্ত বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের নিয়ন্ত্রিত এলাকায় অভিযান চালিয়ে ৫ কোটি ৭৭ লক্ষ ৭ হাজার ৬ শত ৭০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য, মাদক ও যানবাহন আটক করেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর