সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বিয়ানীবাজার সীমান্ত দিয়ে আজ ২১ জনকে পুশ-ইন করলো বিএসএফ

অনলাইন ডেস্ক / ৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সীমান্ত দিয়ে ৩ দিনের ব্যবধানে আবার ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার সকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রাম সীমান্ত থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ০৭ জন শিশু, ০৯ জন মহিলা ও ০৫ জন পুরুষ ।

এ নিয়ে বিয়ানীবাজার উপজেলা সীমান্ত এলাকা দিয়ে ৫৩ জনকে পুশইন করf হয়েছে।

বিজিবি সূত্র জানায়, নওয়াগ্রাম সীমান্ত এলাকায় আজ ভোরে অভিযান চালান ৫২ বিজিবির নওয়াগ্রাম বিওপি সদস্যরা। এ সময় ভারত থেকে অবৈধভাবে পাঠানো ২১ জনকে আটক করা হয়।

বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি সূত্র জানিয়েছে, নয়াগ্রাম সীমান্ত দিয়ে আসা ২১ জনকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবি সূত্র জানায়, বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের পুশইনের ঘটনায় প্রতিবারই কূটনৈতিক পর্যায়ে প্রতিবাদ জানানো হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই এসব ব্যক্তি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন বলে দাবি বিএসএফের।

সীমান্ত এলাকার অধিবাসীদের মাঝে এই পুশইনের ধারাবাহিকতা উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্তে মানবিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর